আধুনিক ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে ওয়াই-ফাই চালুর কার্যক্রম চলছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। ফকির মাহবুব আনাম বলেন, দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশনের পর দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজও চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে। তবে পর্যটকদের সঙ্গে ব্যবসায়ী ও বাসিন্দারা সৌজন্যমূলক আচরণ এবং শহর পরিচ্ছন্ন রাখলে এ উদ্যোগে সফলতা আসবে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিরাপত্ত

আধুনিক ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে ওয়াই-ফাই চালুর কার্যক্রম চলছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

ফকির মাহবুব আনাম বলেন, দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশনের পর দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজও চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে। তবে পর্যটকদের সঙ্গে ব্যবসায়ী ও বাসিন্দারা সৌজন্যমূলক আচরণ এবং শহর পরিচ্ছন্ন রাখলে এ উদ্যোগে সফলতা আসবে।

সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তার জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ সহজ হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

সভায় প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহেন আসিফ আসাদ। আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সায়ীদ আলমগীর/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow