আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্য অর্জন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী দুটি রৌপ্য ও দুটি তাম্র পদক জিতেছে। সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এতে হাবিপ্রবির চার শিক্ষার্থী নিজ নিজ ওজন শ্রেণিতে পদক অর্জন করেন। পদকজয়ীরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান (৬৮ কেজি) রৌপ্য পদক, বিজ্ঞান অনুষদের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী মো. অলিউডর (৬০ কেজি) রৌপ্য পদক, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী খনাশ্রী সরকার (৫০ কেজি) তাম্র পদক এবং কৃষি অনুষদের ২০২১ ব্যাচের শিক্ষার্থী তাহমিদা মারজান (৪৫ কেজি) তাম্র পদক অর্জন করেন। শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় হাবিপ্রবির ক্রীড়াঙ্গন ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। উপাচার্যের নেতৃত্বে ক্রীড়া অবকাঠাম

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্য অর্জন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী দুটি রৌপ্য ও দুটি তাম্র পদক জিতেছে।

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এতে হাবিপ্রবির চার শিক্ষার্থী নিজ নিজ ওজন শ্রেণিতে পদক অর্জন করেন।

পদকজয়ীরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান (৬৮ কেজি) রৌপ্য পদক, বিজ্ঞান অনুষদের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী মো. অলিউডর (৬০ কেজি) রৌপ্য পদক, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী খনাশ্রী সরকার (৫০ কেজি) তাম্র পদক এবং কৃষি অনুষদের ২০২১ ব্যাচের শিক্ষার্থী তাহমিদা মারজান (৪৫ কেজি) তাম্র পদক অর্জন করেন।

শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় হাবিপ্রবির ক্রীড়াঙ্গন ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। উপাচার্যের নেতৃত্বে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়নের ফলে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখছে এবং দেশের ক্রীড়াঙ্গনে হাবিপ্রবির নাম উজ্জ্বল করছে।

তিনি আরও বলেন, এ সাফল্যের পেছনে কারাতে প্রশিক্ষক লাভরাজ আচার্যের নিরলস পরিশ্রম ও আন্তরিক অবদান রয়েছে। তার দক্ষ প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলেই বিশ্ববিদ্যালয়ের কারাতে দল ধারাবাহিকভাবে ভালো ফল করছে।

পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের মেধা, অধ্যবসায় ও কৌশল আগামী দিনে আরও বড় অর্জনের পথ তৈরি করবে। ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হাবিপ্রবির শিক্ষার্থীরা আরও সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow