আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম, বিক্রয়মূল্য কত

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দাম কিছুটা কমেছে। রয়টার্সের তথ্য বলছে, দিনের শুরুতে দাম অন্তত শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। আরও কমার সম্ভাবনা প্রবল। এ দিন স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৫২৮.০৩ ডলারে। এর আগে বুধবার স্বর্ণের দাম দিনের শুরুতে মার্চ ৩০-এর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়। অন্যদিকে, জুন মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২৮.৯০ ডলারে নেমেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা এবং শক্তিশালী ডলারের কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা সমাধানের আশাবাদ ক্ষতির পরিমাণ সীমিত রেখেছে। বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের হার এবং ডলারের শক্ত অবস্থান বিনিয়োগকারীদের স্বর্ণ থেকে কিছুটা দূরে রাখছে। তবে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এখনো নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা ধরে রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow