আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দলকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালি হতে হবে। উপজেলা, ইউনিয়ন থেকে দলকে ওয়ার্ড পর্যায়ে সাজাতে হবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজনে জুলাই পদযাত্রা ও পথসভায় শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা এনসিপির সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত বলেন, আমরা চাল-গম চুরি করি, টিন চুরি করি; ঘুষ খাই। আর ভোটের আগের রাতে ভোটাররা বসে থাকে ভোট চুরি করে বিক্রির জন্য।
তিনি আরও বলেন, ভোটের সময় আমরা ভোর রাত পর্যন্তু বসে থাকি; কোন প্রার্থী কখন আসে টাকা দেওয়ার জন্য। কেউ আসলে ঘরের মধ্যে থেকে ভিতরে দশজন আছে বলা থেকে বেরিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক কৃষিবিদ জাহিদুর রহমান। সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেনে এনসিপির যুগ্ম-আহ্বায়ক আলী হাসান জুবায়ের, যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম-আহ্বায়ক ও সংরক
দলকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালি হতে হবে। উপজেলা, ইউনিয়ন থেকে দলকে ওয়ার্ড পর্যায়ে সাজাতে হবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজনে জুলাই পদযাত্রা ও পথসভায় শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা এনসিপির সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত বলেন, আমরা চাল-গম চুরি করি, টিন চুরি করি; ঘুষ খাই। আর ভোটের আগের রাতে ভোটাররা বসে থাকে ভোট চুরি করে বিক্রির জন্য।
তিনি আরও বলেন, ভোটের সময় আমরা ভোর রাত পর্যন্তু বসে থাকি; কোন প্রার্থী কখন আসে টাকা দেওয়ার জন্য। কেউ আসলে ঘরের মধ্যে থেকে ভিতরে দশজন আছে বলা থেকে বেরিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক কৃষিবিদ জাহিদুর রহমান। সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেনে এনসিপির যুগ্ম-আহ্বায়ক আলী হাসান জুবায়ের, যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম-আহ্বায়ক ও সংরক্ষিত সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ফরিদুল হক প্রমুখ।
এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও সংরক্ষিত সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনের সময় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। সে সময়ে এমন কোনো মা বোন ছিলনা যে নারকীয় হত্যাকাণ্ড দেখে চোখে পানি আসে নাই। আর এখন একটি দল ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শাসনামলের মত আচারণ শুরু করেছে। তারা জুলাই আন্দোলনকে ভুলে যেতে বসেছে।
গণভোটের প্রসঙ্গ টেনে বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা স্বীকার করছে যে ক্ষমতায় আসার জন্য তখন জুলাই আন্দোলন ও গণভোটের দাবি মেনে নিয়েছিল। স্বৈরাচারী হলে এদেশেরে মানুষ আবারও রাস্তায় নেমে আসেবে; তখন পালাবার পথ পাবে না। দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায়কে মেনে নেওয়ার জন্য সরকারে প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।
এনসিপির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, কোন গায়েবি গুহায় থেকে বাংলাদেশের মানুষের প্রতি হুংকার দিচ্ছেন? আপনি যখন ছিলেন আপনার চোখে চোখ রেখে বুকের সিনা টান টান করে আমরা রাজপথে নেমেছি; আন্দোলন করেছি। গুলি করে আমাদের দমাতে পারেনি আর এখন গুহার মধ্যে থেকে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আপনি আসলে এয়াপোর্ট থেকে আপনাকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে। মানবতাবিরোধী অপরাধে আপনার ফাঁসি রায় কার্যকর করা হবে।