আর্থ জার্নালিজম নেটওয়ার্ক ফেলোশিপ পেলেন জাগো নিউজের ইব্রাহীম অভি

আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকদের আর্থ জার্নালিজম নেটওয়ার্ক আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ে গভীরতাভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য ২০২৬ সালের রিপোর্টিং ফেলোশিপ’ পেয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ইব্রাহীম হুসাইন অভি। বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতায় অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন আর্থ জার্নালিজম নেটওয়ার্ক এই ফেলোশিপ পরিচালনা করে। সংস্থাটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনিউজের একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের মানসম্মত ও গভীরতাভিত্তিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিবেদন তৈরিতে সহায়তা দিতে আর্থ জার্নালিজম নেটওয়ার্ক নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ ও অনুদান দেয়। এই ফেলোশিপের আওতায় ইব্রাহীম হুসাইন অভি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ক একটি গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করবেন। আরও পড়ুন ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের ইব্রাহীম হুসাইন ইব্রাহীম হুসাইন অভি এর আগে ২০১৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, পোশাকশিল্প নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদনের জন্য ২০১৫ সালে বিজিএমইএ-বিইউএফটি জার্নাল

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক ফেলোশিপ পেলেন জাগো নিউজের ইব্রাহীম অভি

আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকদের আর্থ জার্নালিজম নেটওয়ার্ক আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ে গভীরতাভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য ২০২৬ সালের রিপোর্টিং ফেলোশিপ’ পেয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ইব্রাহীম হুসাইন অভি।

বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতায় অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন আর্থ জার্নালিজম নেটওয়ার্ক এই ফেলোশিপ পরিচালনা করে। সংস্থাটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনিউজের একটি উদ্যোগ।

উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের মানসম্মত ও গভীরতাভিত্তিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিবেদন তৈরিতে সহায়তা দিতে আর্থ জার্নালিজম নেটওয়ার্ক নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ ও অনুদান দেয়।

এই ফেলোশিপের আওতায় ইব্রাহীম হুসাইন অভি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ক একটি গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করবেন।

ইব্রাহীম হুসাইন অভি এর আগে ২০১৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, পোশাকশিল্প নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদনের জন্য ২০১৫ সালে বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ, পিআইবি-এটুআই ম্যাস মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮, বিসিসিসিআই-ইআরএফ জার্নালিজম অ্যাওয়ার্ড ও দেশের কৃষি খাতের সেরা প্রতিবেদনের জন্য ‘ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪’ পান।

ইব্রাহীম হুসাইন অভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। ২০০৯ সালে যমুনা টেলিভিশনে চাকরির মধ্য দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। রিপোর্টিং করেছেন ইংরেজি দৈনিক ডেইলি সান ও ঢাকা ট্রিবিউনে।

ঢাকা ট্রিবিউনে চিফ অব বিজনেস করেসপনডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজনেস পোস্ট পত্রিকায় ছিলেন চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর। বর্তমানে জাগোনিউজ২৪.কম-এ চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow