আলি লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর তারাই প্রথম তার মৃত্যুর তথ্য জানায়। এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ৩টার দিকে ইরান নিশ্চত করে লারিজানি নিহত হয়েছেন। নিরাপত্তা কাউন্সিল তার মৃত্যুর ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। খবর আল জাজিরার। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল লারিজানির হত্যার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য সারাজীবন সংগ্রামের পর তিনি শহীদত্ব লাভ করেছেন।  লারিজানি পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক আলোচনা ও ইরানি সংসদের স্পিকারের পদে কাজ করেছেন। তিনি সর্বশেষ তেহরানে আল-কুদস ডে র‍্যালিতে উপস্থিত ছিলেন। ইসরায়েলি কর্মকর্তারা হত্যার দাবি স্বীকার করে এটিকে ইরান শাসকদের সক্ষমতা শেষ করার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ধাপে ধাপে ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান এব

আলি লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর তারাই প্রথম তার মৃত্যুর তথ্য জানায়। এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ৩টার দিকে ইরান নিশ্চত করে লারিজানি নিহত হয়েছেন। নিরাপত্তা কাউন্সিল তার মৃত্যুর ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। খবর আল জাজিরার। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল লারিজানির হত্যার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য সারাজীবন সংগ্রামের পর তিনি শহীদত্ব লাভ করেছেন।  লারিজানি পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক আলোচনা ও ইরানি সংসদের স্পিকারের পদে কাজ করেছেন। তিনি সর্বশেষ তেহরানে আল-কুদস ডে র‍্যালিতে উপস্থিত ছিলেন। ইসরায়েলি কর্মকর্তারা হত্যার দাবি স্বীকার করে এটিকে ইরান শাসকদের সক্ষমতা শেষ করার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ধাপে ধাপে ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে, অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর ডি ফ্যাক্টো সুপ্রিম লিডারে পরিণত হন লারিজানি। তার কমান্ডেই ইরান যুদ্ধ পরিচালনা করছিল। জানা যায়, খামেনি প্রাণ হারানোর আগে বলে গিয়েছিলেন, তার মৃত্যু হলে দায়িত্ব পালন করবেন লারিজানি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow