আল্লাহর সাহায্যে আগ্রাসীদের আজই শাস্তি দেওয়া হবে: ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আগ্রাসীদের আজই শাস্তি দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। আইআরজিসির এই ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী হামলা চালিয়েছে। মার্কিন হামলার পর ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পরপরই আইআরজিসি জানায়, তারা আজই হামলার জবাব দেবে এবং ‘আগ্রাসীদের’ শাস্তি দেওয়া হবে। তবে কী ধরনের হামলা চালানো হবে বা কোথায় লক্ষ্যবস্তু করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি। এর আগে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) রাতে চালানো এই হামলার ফলে কয়েক মাস ধরে চলা সংঘাত আরও তীব্র হয়েছে এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এতে জড়িয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বুধবার স্থানীয় সময় রাত ৮টা (ইস্টার্ন টাইম) থেকে ইরানে

আল্লাহর সাহায্যে আগ্রাসীদের আজই শাস্তি দেওয়া হবে: ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আগ্রাসীদের আজই শাস্তি দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির এই ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী হামলা চালিয়েছে।

মার্কিন হামলার পর ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার পরপরই আইআরজিসি জানায়, তারা আজই হামলার জবাব দেবে এবং ‘আগ্রাসীদের’ শাস্তি দেওয়া হবে। তবে কী ধরনের হামলা চালানো হবে বা কোথায় লক্ষ্যবস্তু করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি।

এর আগে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) রাতে চালানো এই হামলার ফলে কয়েক মাস ধরে চলা সংঘাত আরও তীব্র হয়েছে এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এতে জড়িয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বুধবার স্থানীয় সময় রাত ৮টা (ইস্টার্ন টাইম) থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আগের দিন ইরানের হামলার চেষ্টার জবাবে এই শক্তিশালী হামলা চালানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow