আশুলিয়ায় জামিনে মুক্তি পেয়ে মারুফ ভুইয়ার অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে মারুফ ভুইয়া, নিবিড়, আশরাফ ও রাকিবসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। সিসিটিভির ফুটেজে তাদের নেতৃত্বে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। এরপর থেকে এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় তারা অস্ত্রের মহড়া দিচ্ছে বলে সিসিটিভিতে দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর মারুফ ভুইয়া ও তার সহযোগীরা এলাকায় পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, তারা দলবল নিয়ে এলাকায় মহড়া দেওয়ার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসীরা জানান, প্রায়ই মোটরসাইকেল বহর নিয়ে তারা এলাকায় ঘোরাফেরা করে এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে। ভয়ে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না। তবে দ্রুত এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত মা

আশুলিয়ায় জামিনে মুক্তি পেয়ে মারুফ ভুইয়ার অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে মারুফ ভুইয়া, নিবিড়, আশরাফ ও রাকিবসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। সিসিটিভির ফুটেজে তাদের নেতৃত্বে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। এরপর থেকে এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় তারা অস্ত্রের মহড়া দিচ্ছে বলে সিসিটিভিতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর মারুফ ভুইয়া ও তার সহযোগীরা এলাকায় পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, তারা দলবল নিয়ে এলাকায় মহড়া দেওয়ার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসীরা জানান, প্রায়ই মোটরসাইকেল বহর নিয়ে তারা এলাকায় ঘোরাফেরা করে এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে। ভয়ে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না। তবে দ্রুত এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত মারুফ ভুইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে কিশোর গ্যাংসহ একাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow