আশুলিয়ায় যানজট নিরসনে ট্রাফিক দায়িত্বে শ্রমিক দল
আসন্ন ঈদকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় যানজট নিরসনে পুলিশের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন থানা শ্রমিক দলের নেতাকর্মীরা। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী, পথচারী ও সাধারণ মানুষ। পাশাপাশি এ কার্যক্রম অব্যাহত রাখারও অনুরোধ জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করতে না দেওয়ায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসে। আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণের নেতৃত্বে বাংলাদেশ আন্তজেলা কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি ইয়াসিন মীরসহ অন্যান্য নেতাকর্মীরা ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেন। এ সময় বাইপাইল পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রেজওয়ানসহ পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন,আসন্ন ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্
আসন্ন ঈদকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় যানজট নিরসনে পুলিশের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন থানা শ্রমিক দলের নেতাকর্মীরা। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী, পথচারী ও সাধারণ মানুষ। পাশাপাশি এ কার্যক্রম অব্যাহত রাখারও অনুরোধ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করতে না দেওয়ায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণের নেতৃত্বে বাংলাদেশ আন্তজেলা কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি ইয়াসিন মীরসহ অন্যান্য নেতাকর্মীরা ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেন।
এ সময় বাইপাইল পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রেজওয়ানসহ পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন,আসন্ন ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আমরা থানা শ্রমিক দলের পক্ষ থেকে গত দুই দিন ধরে পুলিশের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছি। ঈদের ছুটি শেষে মানুষ যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে, সেই সময় পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো।
তিনি আরও বলেন, শ্রমিক দল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
What's Your Reaction?