আড়াই হাজার কোটি টাকার জ্বালানিভর্তি কুয়েতি জাহাজে ড্রোন হামলা
দুবাই বন্দরে নোঙর করা অপরিশোধিত তেলবোঝাই একটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যে তেলভর্তি জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) এ হামলা ঘটনা ঘটে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে এটি সর্বশেষ হামলার ঘটনা। খবর দ্য গার্ডিয়ান
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আল সালমি’ নামক ট্যাঙ্কারে ড্রোন হামলার ফলে সৃষ্ট আগুন মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলার খবর পাওয়ার কয়েক ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। পরবর্তীতে তারা নিশ্চিত করে যে, সেখান থেকে কোনো তেল নিঃসরণ হয়নি।
হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি কেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হয়। মাসব্যাপী চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে, যাতে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, ব্যাহত হচ্ছে জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতি এক চরম অস্থিরতার মুখে পড়ার হুমকি তৈরি হয়েছে।
কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের

কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় ইরানি হামলায় ‘আল সালমি’ হামলা হয়, যার ফলে জাহাজে আগুন ধরে যায় এবং অন্যান্য ক্ষয়ক্ষতি হয়।
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ-দমকল বাহিনী ড্রোন হামলার ফলে সৃষ্ট আগুন সফলভাবে নিভিয়ে ফেলেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা আরও জানায়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজের ২৪ জন ক্রু নিরাপদ আছেন।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই হামলার খবর প্রচার করার পর অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে যায়। ট্যাঙ্কারটিতে প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের ২ মিলিয়ন ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা ছিল। তবে ওয়াল স্ট্রিট জার্নাল যখন রিপোর্ট করে, ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন—হরমুজ প্রণালি বন্ধ থাকলেও তিনি যুদ্ধ শেষ করতে ইচ্ছুক এবং সামরিক পদক্ষেপ তার ‘তাৎক্ষণিক অগ্রাধিকার’ নয়, তখন তেলের দাম কিছুটা কমে আসে।