ইতালিতে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা
ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস। সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোর্টালে প্রাথমিক নিবন্ধন (প্রি-এনরোলমেন্ট) সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সাক্ষাৎকারের তারিখ জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় ব্যবহৃত ই-মেইল ঠিকানার মাধ্যমেই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে। নতুন নির্দেশনায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বা স্পন্সর সংক্রান্ত বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং তাদের সন্তানরাও আর্থিক গ্যারান্টর হতে পারবেন। এছাড়া ইতালিতে অবস্থানরত আত্মীয়স্বজনও স্পন্সর হিসেবে গ্রহণযোগ্য হবেন। ভাষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিছু শর্ত আ
ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস। সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোর্টালে প্রাথমিক নিবন্ধন (প্রি-এনরোলমেন্ট) সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সাক্ষাৎকারের তারিখ জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না।
বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় ব্যবহৃত ই-মেইল ঠিকানার মাধ্যমেই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।
নতুন নির্দেশনায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বা স্পন্সর সংক্রান্ত বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং তাদের সন্তানরাও আর্থিক গ্যারান্টর হতে পারবেন। এছাড়া ইতালিতে অবস্থানরত আত্মীয়স্বজনও স্পন্সর হিসেবে গ্রহণযোগ্য হবেন।
ভাষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিছু শর্ত আরোপ করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, ভাষা দক্ষতার সনদ অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে। সনদে শিক্ষার্থীর শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতার পৃথক মূল্যায়ন উল্লেখ থাকতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতার সত্যতা যাচাইয়ের জন্য সিআইএমইএ (CIMEA) সনদ অথবা ‘ডিক্লারেশন অব ভ্যালু’ জমা দেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-ভর্তি (প্রি-এনরোলমেন্ট) ভিত্তিক শিক্ষার্থী ভিসা আবেদনের শেষ সময় আগামী ২৯ অক্টোবর।
উচ্চশিক্ষার জন্য ইতালিতে যেতে আগ্রহী শিক্ষার্থীদের নতুন নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
What's Your Reaction?