ইতালির চোখ ধাঁধানো এই দুই লেকের মধ্যে কোনটি বেছে নেবেন?

ইতালির সবচেয়ে জনপ্রিয় দুটি পর্যটন গন্তব্য হলো লেক কোমো ও লেক গার্দা। রোমান যুগ থেকেই এই দুই হ্রদ পর্যটকদের আকর্ষণ করে আসছে। উনিশ শতকে দুই এলাকার তীর ঘিরে পর্যটন শিল্প গড়ে ওঠে। ইতালির উত্তর-পশ্চিমে লোম্বার্দিয়া অঞ্চলে অবস্থিত লেক কোমো। এর পূর্বদিকে ভেনেতো, লোম্বার্দিয়া ও ট্রেন্তিনো-আল্টো আদিজে অঞ্চলে বিস্তৃত লেক গার্দা। দুটোই প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ভ্রমণ অভিজ্ঞতার জন্য বিখ্যাত। ২০২৪ সালে লেক কোমোতে ৪৩ লাখ পর্যটক রাতযাপন করে। অন্যদিকে লেক গার্দার ভেনেতো অংশে ১ কোটি ৪৭ লাখ পর্যটক রাতযাপন করেছে। তাহলে ভ্রমণের জন্য কোনটি বেছে নেবেন? লেক কোমো লেক কোমো পরিচিত বিলাসবহুল হোটেল, বিখ্যাত ব্যক্তিদের অবকাশযাপন এবং সিনেমার শুটিং লোকেশন হিসেবে। হ্রদের তীরে রয়েছে পুরোনো রাজকীয় ভিলা, সুন্দর গ্রাম ও পাহাড়ঘেরা মনোরম দৃশ্য। যারা পাঁচ তারকা অভিজ্ঞতা চান, তাদের জন্য লেক কোমো আদর্শ। এখানে রয়েছে বিশ্বের অন্যতম সেরা হোটেল হিসেবে স্বীকৃত পাসালাকোয়া, ঐতিহ্যবাহী গ্র্যান্ড হোটেল ভিলা সেরবেলোনি ও গ্র্যান্ড হোটেল ট্রেমেজো। এ ছাড়া নতুন করে চালু হচ্ছে আরও বিলাসবহুল আবাসন প্রকল্প। চলতি বছর লেক কোমোতে দ

ইতালির চোখ ধাঁধানো এই দুই লেকের মধ্যে কোনটি বেছে নেবেন?

ইতালির সবচেয়ে জনপ্রিয় দুটি পর্যটন গন্তব্য হলো লেক কোমো ও লেক গার্দা। রোমান যুগ থেকেই এই দুই হ্রদ পর্যটকদের আকর্ষণ করে আসছে। উনিশ শতকে দুই এলাকার তীর ঘিরে পর্যটন শিল্প গড়ে ওঠে।

ইতালির উত্তর-পশ্চিমে লোম্বার্দিয়া অঞ্চলে অবস্থিত লেক কোমো। এর পূর্বদিকে ভেনেতো, লোম্বার্দিয়া ও ট্রেন্তিনো-আল্টো আদিজে অঞ্চলে বিস্তৃত লেক গার্দা। দুটোই প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ভ্রমণ অভিজ্ঞতার জন্য বিখ্যাত।

২০২৪ সালে লেক কোমোতে ৪৩ লাখ পর্যটক রাতযাপন করে। অন্যদিকে লেক গার্দার ভেনেতো অংশে ১ কোটি ৪৭ লাখ পর্যটক রাতযাপন করেছে।

তাহলে ভ্রমণের জন্য কোনটি বেছে নেবেন?

লেক কোমো

লেক কোমো পরিচিত বিলাসবহুল হোটেল, বিখ্যাত ব্যক্তিদের অবকাশযাপন এবং সিনেমার শুটিং লোকেশন হিসেবে। হ্রদের তীরে রয়েছে পুরোনো রাজকীয় ভিলা, সুন্দর গ্রাম ও পাহাড়ঘেরা মনোরম দৃশ্য।

যারা পাঁচ তারকা অভিজ্ঞতা চান, তাদের জন্য লেক কোমো আদর্শ। এখানে রয়েছে বিশ্বের অন্যতম সেরা হোটেল হিসেবে স্বীকৃত পাসালাকোয়া, ঐতিহ্যবাহী গ্র্যান্ড হোটেল ভিলা সেরবেলোনি ও গ্র্যান্ড হোটেল ট্রেমেজো।

এ ছাড়া নতুন করে চালু হচ্ছে আরও বিলাসবহুল আবাসন প্রকল্প। চলতি বছর লেক কোমোতে দ্য লেক কোমো এডিশন ও মামা শেল্টার লেক কোমো চালু হচ্ছে।

খাবারের দিক থেকেও লেক কোমো বিখ্যাত। এখানে রয়েছে বেশ কয়েকটি মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁ।

হ্রদের জনপ্রিয় শহর বেলাজিওতে রয়েছে বিলাসবহুল দোকান ও মনোরম ক্যাফে। তুলনামূলক শান্ত পরিবেশের জন্য ভেরেন্না শহরও পর্যটকদের পছন্দের।

প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে ভিলা কার্লোত্তার উদ্যান এবং ভিলা দেল বালবিয়ানেলো। এই স্থানটি ‘ক্যাসিনো রয়্যাল’ ও ‘স্টার ওয়ার্স: এপিসোড-২’ সিনেমার শুটিং লোকেশন হিসেবেও পরিচিত।

তবে লেক কোমো শুধু ধনীদের জন্য নয়। তুলনামূলক কম খরচে থাকার জন্য রয়েছে অতিথিশালা ও আবাসন। ব্যয়বহুল ব্যক্তিগত নৌভ্রমণের বদলে পর্যটকরা সাধারণ ফেরিতে চড়ে হ্রদের বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পারেন।

লেক গার্দা

লেক কোমোর তুলনায় লেক গার্দায় কম খরচে ভ্রমণের সুযোগ বেশি। এখানে রয়েছে ক্যাম্পিং সাইট, হোস্টেল, বিছানা ও প্রাতরাশের ব্যবস্থা (বেড অ্যান্ড ব্রেকফাস্ট) এবং ৭০ ইউরোর মতো কম খরচের হোটেল।

যারা বিলাসবহুল পরিবেশ চান, তাদের জন্যও রয়েছে বিভিন্ন ওয়েলনেস রিসোর্ট। যেমন লেফে রিসোর্ট অ্যান্ড স্পা এবং কেপ অব সেন্সেস।

তবে লেক গার্দার মূল আকর্ষণ হলো অ্যাডভেঞ্চার ও সক্রিয় ভ্রমণ। টরবোল ও রিভা দেল গার্দা এলাকায় উইন্ডসার্ফিং ও কাইটসার্ফিং জনপ্রিয়। এছাড়া রয়েছে নৌযাত্রা, প্যারাগ্লাইডিং, পাহাড়ে হাঁটা, মাউন্টেন বাইকিং ও ক্যানিয়নিংয়ের সুযোগ।

পরিবার নিয়ে ভ্রমণের জন্যও লেক গার্দা বেশি সুবিধাজনক। এখানে রয়েছে বিখ্যাত গার্দাল্যান্ড বিনোদন পার্ক, মধ্যযুগের দুর্গ ও ফ্রিতে দেখার মতো অসংখ্য সৈকত।

কোনটি বেছে নেবেন?

বিলাসিতা, রোমান্টিক পরিবেশ, রাজকীয় ভিলা ও আভিজাত্য চাইলে লেক কোমো বেছে নিতে পারেন। অন্যদিকে কম খরচে ভ্রমণ, পরিবার নিয়ে ঘোরা ও অ্যাডভেঞ্চার চাইলে লেক গার্দা বেস্ট হবে।

তথ্যসূত্র: ইউরোনিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow