ইতালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার দিলেন নরেন্দ্র মোদি

ইতালি সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ‘মেলোডি’ চকলেট উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই উপহার ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে বহুল পরিচিত ‘মেলোডি’ জুটি। বুধবার (২০ মে) রোমে অনুষ্ঠিত দুই নেতার বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি উপহারের জন্য মোদিকে ধন্যবাদ জানান। ভিডিওতে হাস্যোজ্জ্বল মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাকে একটি খুবই চমৎকার টফি উপহার দিয়েছেন— মেলোডি।’ মূলত ‘মোদি’ ও ‘মেলোনি’— দুই নেতার নাম মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ‘মেলোডি’ নামে একটি জনপ্রিয় ট্রেন্ড তৈরি হয়েছিল। সেই ট্রেন্ডকেই আরও একধাপ এগিয়ে নিতে এবার নিজেই ‘মেলোডি’ টফি উপহার দেন মোদি। এর আগে রোমে মোদিকে স্বাগত জানিয়ে মেলোনি এক্সে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘রোমে স্বাগত, আমার বন্ধু!’ ইতালি সফরের সময় দুই নেতা নৈশভোজে অংশ নেন এবং পরে রোমের ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। সফর নিয়ে এক্সে মোদি লেখেন, রোমে পৌঁছে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেওয়া এবং

ইতালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার দিলেন নরেন্দ্র মোদি

ইতালি সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ‘মেলোডি’ চকলেট উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই উপহার ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে বহুল পরিচিত ‘মেলোডি’ জুটি।

বুধবার (২০ মে) রোমে অনুষ্ঠিত দুই নেতার বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি উপহারের জন্য মোদিকে ধন্যবাদ জানান।

ভিডিওতে হাস্যোজ্জ্বল মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাকে একটি খুবই চমৎকার টফি উপহার দিয়েছেন— মেলোডি।’

মূলত ‘মোদি’ ও ‘মেলোনি’— দুই নেতার নাম মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ‘মেলোডি’ নামে একটি জনপ্রিয় ট্রেন্ড তৈরি হয়েছিল। সেই ট্রেন্ডকেই আরও একধাপ এগিয়ে নিতে এবার নিজেই ‘মেলোডি’ টফি উপহার দেন মোদি।

এর আগে রোমে মোদিকে স্বাগত জানিয়ে মেলোনি এক্সে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘রোমে স্বাগত, আমার বন্ধু!’

ইতালি সফরের সময় দুই নেতা নৈশভোজে অংশ নেন এবং পরে রোমের ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। সফর নিয়ে এক্সে মোদি লেখেন, রোমে পৌঁছে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেওয়া এবং কলোসিয়াম পরিদর্শনের সুযোগ হয়েছে।

একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে এই ‘মেলোডি’ মুহূর্ত শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়ে ভারতের শেয়ার বাজারেও। মেলোনির ভিডিও ভাইরাল হওয়ার পর বিনিয়োগকারীদের একটি অংশ বিএসইতে ‘পার্লে’ নামের শেয়ার খুঁজতে শুরু করেন। কারণ ‘মেলোডি’ টফি তৈরি করে ভারতের জনপ্রিয় প্রতিষ্ঠান পার্লে প্রোডাক্টস।

কিন্তু বিভ্রান্তিতে পড়ে অনেক বিনিয়োগকারী কিনে ফেলেন ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’-এর শেয়ার, যার সঙ্গে টফি প্রস্তুতকারী পার্লে প্রোডাক্টসের কোনো সম্পর্ক নেই। পার্লে ইন্ডাস্ট্রিজ মূলত অবকাঠামো ও রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান।

তবুও ভাইরাল ভিডিওর জেরে মাত্র এক ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। ৪ দশমিক ৯৫ টাকা থেকে শেয়ারটির দাম উঠে দাঁড়ায় ৫ দশমিক ২৫ টাকায়। যদিও কোম্পানিটির পক্ষ থেকে কোনো নতুন ব্যবসায়িক ঘোষণা বা আর্থিক আপডেট দেওয়া হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow