ইন্টারন্যাশনাল হাসপাতালের গেটে বখাটেদের উৎপাত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবৈধ দোকানপাট ঘিরে বখাটে, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ উঠেছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী, তাদের স্বজন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘটনায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ চান্দগাঁও থানায় ‘অবৈধ দোকানপাট কেন্দ্রিক মাদকসেবন, ইভটিজিং ও ছিনতাই প্রসঙ্গে’ একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, নগরের চান্দগাঁও এলাকায় অবস্থিত এই মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের একই ক্যাম্পাসে রয়েছে ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং নার্সিং কলেজ। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের ব্যাপক উপস্থিতি থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, প্রধান ফটক ও প্রবেশপথের আশপাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলোকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিবেশ তৈরি হয়েছে। এসব স্থানে মাদকসেবন, ইভটিজিং, ছিনতাইসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে। এতে নারী

ইন্টারন্যাশনাল হাসপাতালের গেটে বখাটেদের উৎপাত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবৈধ দোকানপাট ঘিরে বখাটে, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ উঠেছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী, তাদের স্বজন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘটনায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ চান্দগাঁও থানায় ‘অবৈধ দোকানপাট কেন্দ্রিক মাদকসেবন, ইভটিজিং ও ছিনতাই প্রসঙ্গে’ একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, নগরের চান্দগাঁও এলাকায় অবস্থিত এই মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের একই ক্যাম্পাসে রয়েছে ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং নার্সিং কলেজ। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের ব্যাপক উপস্থিতি থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, প্রধান ফটক ও প্রবেশপথের আশপাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলোকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিবেশ তৈরি হয়েছে। এসব স্থানে মাদকসেবন, ইভটিজিং, ছিনতাইসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে। এতে নারী শিক্ষার্থী ও রোগীর নারী স্বজনদের চলাচলে অস্বস্তি তৈরি হচ্ছে। এক রোগীর স্বজন প্রিয়া আক্তার বলেন, ‘ভাইয়ের বউকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। গেটের সামনে কয়েকজন ছেলে বাইকে বসে বিভিন্ন অশালীন মন্তব্য করছিল। মেয়েদের দেখে নানা কথা বলে, এমনকি মোবাইল নম্বর চাওয়ার মতো আচরণও করে। আমরা চিকিৎসার জন্য আসি, কিন্তু এসব কারণে বিব্রত হতে হয়।’ স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় জড়িতদের অনেকেই স্থানীয় হওয়ায় ভয়ে অনেকে প্রতিবাদ করতে চান না। হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, হাসপাতালের মূল ফটক ও সামনের সড়কে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পরিবেশ নষ্ট হচ্ছে। আগামী ২ থেকে ৪ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি পরিদর্শক দল মেডিকেল কলেজ পরিদর্শনে আসার কথা রয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালের মূল ফটক ও আশপাশের এলাকায় যানজট নিরসন, নিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে অবৈধ দোকানপাট অপসারণ করা হবে। এসব অবৈধ ব্যবসার সঙ্গে হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চাঁন্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow