ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা নিয়ে সেমিনার

কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বাংলাদেশে উন্নত ট্রান্সপ্লান্ট সেবা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে হাসপাতালের লেকচার গ্যালারি-১-এ ‘রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ও কিডনি প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) ডা. সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট) ডা. অনিল প্রসাদ ভাট। তারা বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্ত রোগের চিকিৎসা এবং আধুনিক কিডনি ট্রান্সপ্লান্টের আন্তর্জাতিক অভিজ্ঞতা, সর্বশেষ প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ভবিষ্যতে হাসপাতালটিতে লিভার,

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা নিয়ে সেমিনার

কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বাংলাদেশে উন্নত ট্রান্সপ্লান্ট সেবা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে হাসপাতালের লেকচার গ্যালারি-১-এ ‘রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ও কিডনি প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) ডা. সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট) ডা. অনিল প্রসাদ ভাট। তারা বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্ত রোগের চিকিৎসা এবং আধুনিক কিডনি ট্রান্সপ্লান্টের আন্তর্জাতিক অভিজ্ঞতা, সর্বশেষ প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ভবিষ্যতে হাসপাতালটিতে লিভার, কিডনি, বোন ম্যারো এবং বোন-জয়েন্টস প্রতিস্থাপন সেবা চালুর লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে চিকিৎসা-জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।

সেমিনারের নেফ্রোলজি ও কিডনি বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন এবং সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল আহাম্মদ। অন্যদিকে হেমাটোলজি প্যানেলে অংশ নেন সিনিয়র কনসালটেন্ট লে. কর্নেল ডা. রুকসানা খানম, ডা. ফারহানা ইসলাম নীলা এবং ডা. মো. আখলাক-উল-ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, এইমস হেলথকেয়ার লিমিটেডের সিইও মো. মুশফিকুর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধানরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিকা মাহবুব এবং সমন্বয় করেন ডা. আয়েশা সিদ্দীকা।

সেমিনারে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন জটিল রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। উন্নত প্রযুক্তি ও দক্ষ চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এসব প্রতিস্থাপন রোগীদের আয়ু বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সেমিনার শেষে অতিথি ও বিশেষজ্ঞদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow