ইবি ছাত্রদলের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অমান্যের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইবি উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের কাছে দেওয়া একটি স্মারকলিপিতে নির্দেশনা অনুযায়ী স্বাক্ষর না থাকায়, এ অভিযোগ করেন শাখা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সংগঠনের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন ও সদস্য সচিব রাফিজ আহমেদের স্বাক্ষরিত স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তবে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব- এই তিনজনের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও স্মারকলিপিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের স্বাক্ষর ছিল না। জানা যায়, গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল ৩৯ সদস্যবিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করে। এতে মাসুদ রুমি মিথুনকে আহ্বায়ক, আনোয়ার পারভেজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাফিজ আহমেদকে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

ইবি ছাত্রদলের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অমান্যের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইবি উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের কাছে দেওয়া একটি স্মারকলিপিতে নির্দেশনা অনুযায়ী স্বাক্ষর না থাকায়, এ অভিযোগ করেন শাখা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।

বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সংগঠনের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন ও সদস্য সচিব রাফিজ আহমেদের স্বাক্ষরিত স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তবে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব- এই তিনজনের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও স্মারকলিপিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের স্বাক্ষর ছিল না।

জানা যায়, গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল ৩৯ সদস্যবিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করে। এতে মাসুদ রুমি মিথুনকে আহ্বায়ক, আনোয়ার পারভেজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাফিজ আহমেদকে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘নতুন কমিটি কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে আমার স্বাক্ষর স্মারকলিপিতে দেয়নি। স্বাক্ষর চাইলে আমি পাঠাতে পারতাম। এর আগেও তারা এমন কর্মকাণ্ড করেছে। ২০২১ সালের কমিটি নিয়ম বহির্ভূতভাবে আমাকে শোকজ করেছিল। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখার বদলে বারবার ভাঙন সৃষ্টি করা হচ্ছে।’

এ বিষয়ে মাসুদ রুমি মিথুন বলেন, ‘অডিট বা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কমিটির তিনজনের স্বাক্ষরের বিষয়টি প্রযোজ্য হতে পারে। এ ধরনের সাংগঠনিক কার্যক্রমে আহ্বায়ক ও সদস্য সচিব এর স্বাক্ষর থাকলেই যথেষ্ট। সব বিষয়ে তিনজনের স্বাক্ষর বাধ্যতামূলক নয়। তবে এসব বিষয়ে কেন্দ্রীয় কোনো নির্দেশনা দেখাননি তিনি।’

ইবি ছাত্রদলের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অমান্যের অভিযোগ

সিনিয়র যুগ্ম আহ্বায়ককে স্বাক্ষরের বিষয়ে না জানানোর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘উপস্থিত না থাকলে তার কাছে স্বাক্ষর চাওয়ারও সুযোগ থাকে না।’

কেন্দ্রীয় বিজ্ঞপ্তির নিয়ম ভঙ্গের বিষয়ে কেন্দ্রীয় সহ সভাপতি জহির রায়হানকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। পরবর্তীতে পুনরায় ফোন দেওয়া হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইরফান উল্লাহ/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow