ইবি রিপোটার্স ইউনিটির সভাপতি সাকিব, সম্পাদক রবিউল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরিইউ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর দেড়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (দৈনিক জনবাণী), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন)। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) ও মোসাদ্দেক হোসেন (দৈনিক আজকালের কণ্ঠ)। পরে দুপুর ২টার দিকে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিল

ইবি রিপোটার্স ইউনিটির সভাপতি সাকিব, সম্পাদক রবিউল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরিইউ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর দেড়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (দৈনিক জনবাণী), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন)। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) ও মোসাদ্দেক হোসেন (দৈনিক আজকালের কণ্ঠ)।

পরে দুপুর ২টার দিকে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম বলেন, “সকলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”

হস্তান্তর অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “আমি একজন ইবিয়ান হিসেবে সাক্ষ্য দিতে পারি, এ যাবৎ কোনো সাংবাদিক ক্যাম্পাসে হলুদ সাংবাদিকতার চর্চা করেনি। ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে প্রত্যাশা করি।”

নব-কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow