ইবোলার ভয়ে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করলো কঙ্গো

  ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ প্রস্তুতির তিন দিনের ট্রেনিং ক্যাম্প বাতিল করেছে কঙ্গো। বাতিল করা হয়েছে রাজধানী কিনশাসায় সমর্থকদের বিদায়ী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে বিরল ধরনের বান্ডিবুগিও ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং প্রায় ৬০০ জনের আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সেই পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কঙ্গোর। প্রস্তুতি ম্যাচ দুটি যথা সময়েই অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনে চিলির বিপক্ষে মাঠে নামবে তারা। দলের মুখপাত্র জেরি কালেমো বলেন, ‘প্রস্তুতির তিনটি ধাপ ছিল। প্রথমে কিনশাসায় সমর্থকদের বিদায় জানানো, এরপর বেলজিয়াম ও স্পেনে দুটি প্রীতি ম্যাচ এবং শেষ ধাপ ১১ জুন থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। শুধুমাত্র কিনশাসার পর্বটি বাতিল করা হয়েছে।’ কঙ্গো দলের অধিকাংশ ফুটবলার ও ফরাসি কোচ সেবাস্তিয়াঁ দেসাব্রে দেশের বাইরে অবস্থান করছেন। বেশিরভা

ইবোলার ভয়ে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করলো কঙ্গো
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow