ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইইউর

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় এখন হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হবে। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে ইইউর সূত্রে এ খবর প্রকাশ করা হয়।  ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস জানান, লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত হয়েছেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইইউ’র নৌ মিশন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমানে এই মিশনটি লোহিত সাগরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে। ইইউ সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নিয়েছে বলে জানান কাজা কাল্লাস।

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইইউর

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় এখন হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হবে।

মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে ইইউর সূত্রে এ খবর প্রকাশ করা হয়। 

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস জানান, লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত হয়েছেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইইউ’র নৌ মিশন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমানে এই মিশনটি লোহিত সাগরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে।

ইইউ সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নিয়েছে বলে জানান কাজা কাল্লাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow