ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন, যা বললেন প্রেসিডেন্টের ছেলে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের সময় আহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান তার সুস্থ থাকার কথা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।  ইউসুফ পেজেশকিয়ান বলেছেন, আমি খবর পেয়েছি যে মোজতবা খামেনি আহত হয়েছেন। এরপর আমি কিছু বন্ধুকে জিজ্ঞাসা করেছি যাদের সঙ্গে সর্বোচ্চ নেতার যোগাযোগ ছিল। তারা আমাকে বলেছেন যে, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি নিরাপদ এবং সুস্থ আছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের নতুন নেতাকে হত্যার হুমকি দিয়েছিল। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আহত হতে পারেন। মূলত ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার কয়েকদিন পরও জনসমক্ষে না আসায় এবং কোনো ভিডিও বার্তা প্রকাশ না করায় তাকে নিয়ে আহত হওয়ার গুজব ওঠে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow