ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। ইসরায়েলি দৈনিক  ইয়েদিওথ আহরোনোথ-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার (০১ জুলাই) মধ্য ইসরায়েলে এক সম্মেলনে আইজেনকোট দাবি করেন, জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতে নেতানিয়াহু ইরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কিত মিথ্যা তথ্য দিচ্ছেন। আইজেনকোটের মতে, নেতানিয়াহু অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। ইরানের কাছে কোনো পারমাণবিক বোমাই ছিল না। তিনি ইসরায়েলি জনগণকে ভয় দেখাতে বাস্তবতা বানিয়ে বলছেন।  তিনি মূলত মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুএর দেওয়া এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানান। ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, আমি দু’বার ইরানে প্রবেশ করেছি, আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে। কারণ তাদের হাতে তখনই পারমাণবিক বোমা ছিল।  উল্লেখ্য, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত। সূত্র : আনাদোলু এজেন্সি ও আল জাজিরা

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন।

ইসরায়েলি দৈনিক  ইয়েদিওথ আহরোনোথ-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার (০১ জুলাই) মধ্য ইসরায়েলে এক সম্মেলনে আইজেনকোট দাবি করেন, জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতে নেতানিয়াহু ইরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কিত মিথ্যা তথ্য দিচ্ছেন।

আইজেনকোটের মতে, নেতানিয়াহু অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। ইরানের কাছে কোনো পারমাণবিক বোমাই ছিল না। তিনি ইসরায়েলি জনগণকে ভয় দেখাতে বাস্তবতা বানিয়ে বলছেন। 

তিনি মূলত মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুএর দেওয়া এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানান। ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, আমি দু’বার ইরানে প্রবেশ করেছি, আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে। কারণ তাদের হাতে তখনই পারমাণবিক বোমা ছিল। 

উল্লেখ্য, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত।

সূত্র : আনাদোলু এজেন্সি ও আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow