ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা অপ্রত্যাশিত ছিল না। এই বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে, আমাদের বলা হয়েছে ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত ও সক্ষম রাখতে বলেছি। সেই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি করবো, যতক্ষণ না তাদের প্রস্তাব জমা দেওয়া হয় এবং আলোচনা কোনো না কোনোভাবে সমাপ্ত হয়, যোগ করেন ডোনাল্ড ট্রাম্প একিউএফ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা অপ্রত্যাশিত ছিল না। এই বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে, আমাদের বলা হয়েছে ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।
তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত ও সক্ষম রাখতে বলেছি। সেই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি করবো, যতক্ষণ না তাদের প্রস্তাব জমা দেওয়া হয় এবং আলোচনা কোনো না কোনোভাবে সমাপ্ত হয়, যোগ করেন ডোনাল্ড ট্রাম্প
একিউএফ
What's Your Reaction?