ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মনে করেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিছু ধরনের মার্কিন অস্ত্রের মজুত সীমিত হয়ে আসার কথাও স্বীকার করেছেন তিনি। খবর রয়টার্সের। বৃহস্পতিবার (০৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরান আর বেশি সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ট্রাম্প বলেন, আমি মনে করি এটি খুব শিগগিরই শেষ হবে। মনে হয় না তারা আর বেশি সময় চালিয়ে যেতে পারবে। এর আগে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাস ধরে চলা যুদ্ধে মার্কিন সেনাবাহিনী অত্যন্ত নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের বড় একটি অংশ ব্যবহার করেছে। এতে ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অস্ত্রের মজুত নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন,  যুক্তরাষ্ট্রের কাছে কিছু নির্দিষ্ট ধরনের শক্তিশালী গোলাবারুদের প্রায় সীমাহীন মজুত রয়েছে। তবে অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কম বলে স্বীকার করেন তিনি। ট্রাম্প বলেন, আমাদের কিছু ধরন

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মনে করেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিছু ধরনের মার্কিন অস্ত্রের মজুত সীমিত হয়ে আসার কথাও স্বীকার করেছেন তিনি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরান আর বেশি সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না।

ট্রাম্প বলেন, আমি মনে করি এটি খুব শিগগিরই শেষ হবে। মনে হয় না তারা আর বেশি সময় চালিয়ে যেতে পারবে।

এর আগে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাস ধরে চলা যুদ্ধে মার্কিন সেনাবাহিনী অত্যন্ত নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের বড় একটি অংশ ব্যবহার করেছে। এতে ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অস্ত্রের মজুত নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন,  যুক্তরাষ্ট্রের কাছে কিছু নির্দিষ্ট ধরনের শক্তিশালী গোলাবারুদের প্রায় সীমাহীন মজুত রয়েছে। তবে অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কম বলে স্বীকার করেন তিনি।

ট্রাম্প বলেন, আমাদের কিছু ধরনের গোলাবারুদ আছে, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং আমাদের কাছে প্রায় সীমাহীন সরবরাহ রয়েছে। আবার কিছু ধরনের ক্ষেত্রে মজুত কিছুটা সীমিত।

তিনি আরও বলেন, মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলো উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন কারখানা ও উৎপাদন স্থাপনা তৈরি করছে। এর মধ্যে প্যাট্রিয়ট ও টমাহক ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও নতুন স্থাপনা রয়েছে বলে জানান তিনি।

সূত্র : রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow