ইরানের হামলায় আরেক মার্কিন সেনার মৃত্যু, বাড়ছে ক্ষয়ক্ষতি

ইরানের হামলায় আহত আরও এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান সংঘাতে মোট চারজন মার্কিন সেনা নিহত হলেন। সোমবার (২ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত মোট চারজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। চতুর্থ এই সদস্য ইরানের প্রাথমিক হামলার সময় গুরুতর আহত হয়েছিলেন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী, নিহতদের পরিচয় তাদের পরিবারের কাছে পৌঁছানোর ২৪ ঘণ্টা পর জনসমক্ষে প্রকাশ করা হবে। বাড়ছে ক্ষয়ক্ষতি এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে সেন্টকম জানায়, সক্রিয় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের মিত্র বাহিনীর ভুল আঘাতের ঘটনা ঘটে। সোমবার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ইউনিট ভুলবশত বিমানগুলোকে লক্ষ্য করে গুলি চালায়। ভূপাতিত তিনটি যুদ্ধবিমানই ছ

ইরানের হামলায় আরেক মার্কিন সেনার মৃত্যু, বাড়ছে ক্ষয়ক্ষতি

ইরানের হামলায় আহত আরও এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান সংঘাতে মোট চারজন মার্কিন সেনা নিহত হলেন। সোমবার (২ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত মোট চারজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। চতুর্থ এই সদস্য ইরানের প্রাথমিক হামলার সময় গুরুতর আহত হয়েছিলেন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী, নিহতদের পরিচয় তাদের পরিবারের কাছে পৌঁছানোর ২৪ ঘণ্টা পর জনসমক্ষে প্রকাশ করা হবে।

বাড়ছে ক্ষয়ক্ষতি

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, সক্রিয় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের মিত্র বাহিনীর ভুল আঘাতের ঘটনা ঘটে। সোমবার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ইউনিট ভুলবশত বিমানগুলোকে লক্ষ্য করে গুলি চালায়।

ভূপাতিত তিনটি যুদ্ধবিমানই ছিল এফ-১৫ স্ট্রাইক ইগল মডেলের। প্রতিটি বিমানে দুইজন করে ক্রু সদস্য ছিলেন। মোট ছয়জন আরোহী নিরাপদে বের হয়ে আসেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, সবাই স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন।

সূত্র: সিএনএন
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow