ইরানে ‘বিস্ফোরণ’

ইরানের রাজধানী তেহরানের কাছে পারান্দ এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বড় ধরনের বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লেও ইরানি কর্তৃপক্ষ একে নিছক ‘নলখাগড়ার আগুন’ বলে দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি পারান্দ ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পারান্দ নদীর তীরের বিস্তীর্ণ ঝোপঝাড় ও নলখাগড়ার বনে এই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে এক বড় ধরনের সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে। কোনো সামরিক অভিযান শুরু হলে সেটি ভেনেজুয়েলায় চালানো সুনির্দিষ্ট বা সীমিত হামলার মতো হবে না। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী, শত শত যুদ্ধবিমান এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow