ইরানে ১২০০ বোমা ফেলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের

ইরানের আকাশসীমায় প্রায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বা ‘এয়ার সুপ্রিমেসি’ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী (আইডিএফ) এবং মার্কিন বিমান বাহিনী (ইউএসএএফ)। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের ওপর প্রায় ১২০০টি বোমা ফেলা হয়েছে। এমন বোমা বর্ষণের পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করলেও ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, ইরাক, কাতারসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) সকাল সোয়া দশটার পর থেকে তেহরানে অবস্থিত ইরান সরকারের প্রধান কেন্দ্রবিন্দুগুলো লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু হয়েছে। এবারের ইসরায়েলি অভিযানে একটি উল্লেখযোগ্য দিক হলো এটি কেবল সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নয়। বিশেষ করে ইরানের‘থারাল্লাহ’ সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সূত্র : দ্য জেরুজালেম পোস্ট কে এম

ইরানে ১২০০ বোমা ফেলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের

ইরানের আকাশসীমায় প্রায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বা ‘এয়ার সুপ্রিমেসি’ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী (আইডিএফ) এবং মার্কিন বিমান বাহিনী (ইউএসএএফ)।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের ওপর প্রায় ১২০০টি বোমা ফেলা হয়েছে। এমন বোমা বর্ষণের পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করলেও ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, ইরাক, কাতারসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

রোববার (১ মার্চ) সকাল সোয়া দশটার পর থেকে তেহরানে অবস্থিত ইরান সরকারের প্রধান কেন্দ্রবিন্দুগুলো লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু হয়েছে।

এবারের ইসরায়েলি অভিযানে একটি উল্লেখযোগ্য দিক হলো এটি কেবল সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নয়। বিশেষ করে ইরানের‘থারাল্লাহ’ সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

কে এম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow