‘ইসরায়েল কৌশলগত পারমাণবিক হামলার পরিকল্পনা করতে পারে’
ইসরায়েল কৌশলগত পারমাণবিক হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত।
সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন শঙ্কার কথা ব্যক্ত করেন তিনি।
বারাকাত আল জাজিরাকে বলেন, ‘আমি মনে করি সবার জন্য একটি বড় চমক থাকতে পারে, যেমন—ইসরায়েল কর্তৃক সীমিত আকারে একটি কৌশলগত পারমাণবিক হামলা। এটি করার উদ্দেশ্য হতে পারে কেবল নিজেকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিশ্বমঞ্চে জাহির করা।’
তিনি আরও বলেন, ‘এটি ট্রাম্পের ব্যবহৃত শব্দগুলোর সঙ্গে মিলে যায়—যেমন এটি হতে চলেছে একটি ‘‘বিশাল চমক’’, বা ‘‘সভ্যতা ধ্বংসকারী’’—এই ধরনের বাগাড়ম্বর।’
ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কথা স্বীকার করেনি, তবে এটি বিশ্বজুড়ে স্বীকৃত যে দেশটির পারমাণবিক সক্ষমতা রয়েছে।
বারাকাত বলেন, ‘তাদের এই (পারমাণবিক সক্ষমতা) ছিল এবং তারা এটি প্রতিরোধের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছিল, কিন্তু তা কাজ করেনি। শেষ পর্যন্ত তারা ইরানের দ্বারা আক্রান্ত হয়েছে—এবং ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে—এবং এটিই প্রথমবার নয়।’
কৌশলগত পা

কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলোর বিস্ফোরণ ক্ষমতা তুলনামূলক কম থাকে এবং এগুলো মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নকশা করা হয়।
বারাকাত বলেন, ‘আমি মনে করি বর্তমানে ইসরায়েলিরা ভাবছে— তাদের পারমাণবিক শক্তিধর হিসেবে সামনে আসা প্রয়োজন। তবে তারা এটি একটি সীমিত উপায়ে প্রদর্শন করতে চায়—যাতে পুরো অঞ্চলে এর প্রভাব ছড়িয়ে না পড়ে; অর্থাৎ তারা অস্তিত্ব জানান দেবে কিন্তু খুব বেশি ধ্বংসাত্মক হবে না।’
তবে হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছে।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব; বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত সম্পর্কে। অবশেষে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!’