ইসরায়েল ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে: নেতানিয়াহু

গাজায় হামাসকে নিরস্ত্রীকরণসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের। রোববার (০৯ আগস্ট) সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আমি এখানে বিষয়টি পরিষ্কার করতে চাই ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত বোর্ড অব পিস যুদ্ধ-পরবর্তী গাজার জন্য পরিকল্পনাটি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হামাস পরিকল্পনাটি গ্রহণ করলেও ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সামরিক অভিযান পুনরায় শুরুর পথ বন্ধ করতেই হামাস এই প্রক্রিয়াকে ব্যবহার করছে। এর আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের অনুমোদন দেয়। ওই বাহিনীর দায়িত্ব হবে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ নেওয়া। পরিকল্পনায় গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরিয়ে নেওয়ার কথাও রয়েছে। তবে ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীরা নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন, তিনি যেন স্পষ্টভাবে ঘোষণা করেন যে পরিকল্পনার শর্ত

ইসরায়েল ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে: নেতানিয়াহু

গাজায় হামাসকে নিরস্ত্রীকরণসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের।

রোববার (০৯ আগস্ট) সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আমি এখানে বিষয়টি পরিষ্কার করতে চাই ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্র-সমর্থিত বোর্ড অব পিস যুদ্ধ-পরবর্তী গাজার জন্য পরিকল্পনাটি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হামাস পরিকল্পনাটি গ্রহণ করলেও ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সামরিক অভিযান পুনরায় শুরুর পথ বন্ধ করতেই হামাস এই প্রক্রিয়াকে ব্যবহার করছে।

এর আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের অনুমোদন দেয়। ওই বাহিনীর দায়িত্ব হবে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ নেওয়া। পরিকল্পনায় গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরিয়ে নেওয়ার কথাও রয়েছে।

তবে ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীরা নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন, তিনি যেন স্পষ্টভাবে ঘোষণা করেন যে পরিকল্পনার শর্তগুলো মানবেন না।

নেতানিয়াহু বলেন, আমি শুনেছি অনেকে বলছেন, আপনি বিষয়টি বলেননি। তাই আমি আবারও বলছি ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা থেকে কোনো ধরনের প্রত্যাহার করবে না। হামাসকে নিরস্ত্রীকরণ বলতে ভারী অস্ত্র, হালকা অস্ত্রসহ সব ধরনের অস্ত্রের প্রকৃত ও পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ বোঝাচ্ছেন বলেও জানান তিনি।

নেতানিয়াহু বলেন, এ বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের আপত্তিগুলো নিয়ে আলোচনা করছে। পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে, যার কিছু ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ইসরায়েল অতীতেও নিজেদের অবস্থানে দৃঢ় থেকেছে এবং এবারও তা করবে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী তাদের সেনা ও নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবিলা অব্যাহত রাখবে।

নেতানিয়াহু আরও বলেন, গাজা বা পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা তিনি কখনো মেনে নেবেন না।

সূত্র : টাইমস অব ইসরায়েল
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow