ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া, সাবধান থাকার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে এ বিষয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছে। রোববার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এটি ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন জানিয়ে নিজাম উদ্দিন বলেন, এ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের দূরতম কোনো সম্পর্ক নেই। ফাউন্ডেশনের যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়।  নিজাম উদ্দিন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া, সাবধান থাকার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে এ বিষয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছে।

রোববার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এটি ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে।

প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন জানিয়ে নিজাম উদ্দিন বলেন, এ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের দূরতম কোনো সম্পর্ক নেই। ফাউন্ডেশনের যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়। 

নিজাম উদ্দিন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
 
এমইউ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow