ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন-এর নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে পড়ার ঘটনায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, সম্প্রতি একটি চক্র ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগপত্র প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব নিয়োগপত্রের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া অন্য কোনো উপায়ে নিয়োগের সুযোগ নেই। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতারক চক্র ভুয়া নিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হওয়

ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন-এর নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে পড়ার ঘটনায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, সম্প্রতি একটি চক্র ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগপত্র প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব নিয়োগপত্রের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া অন্য কোনো উপায়ে নিয়োগের সুযোগ নেই।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতারক চক্র ভুয়া নিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow