ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের সেমিনার রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। আগামী সপ্তাহের মধ্যেই নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদককে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। এর আগে ইসলামী আন্দোলন বরিশাল জেলার মজলিসে শূরা অধিবেশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান আলোচক ছিলেন সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন, ‘ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিকল্প নেই। আদর্শ, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের সেমিনার রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। আগামী সপ্তাহের মধ্যেই নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদককে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। এর আগে ইসলামী আন্দোলন বরিশাল জেলার মজলিসে শূরা অধিবেশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান আলোচক ছিলেন সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন, ‘ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিকল্প নেই। আদর্শ, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ প্রধান আলোচক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, ‘শূরা ইসলামী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণই সংগঠনের অগ্রগতিকে ত্বরান্বিত করে।’ ইসলামী আন্দোলন জেলা কমিটির বর্তমান সদস্য উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের শূরা সদস্য এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিন-নির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অধিবেশনের শেষাংশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ পড়ানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow