ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট নিরসনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশেষ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেয়। এর প্রতিবাদে “সচেতন গ্রাহক ফোরাম”-এর ব্যানারে ধারাবাহিক কর্মসূচি চলতে থাকে। এতে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করেন, ফলে ব্যাংকটিতে তীব্র তারল্য সংকট সৃষ্টি হয়। পরিস্থিতির কারণে ব্যাংকটি গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ অর্থ সরবরাহে ব্যর্থ হয় এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ রিজার্ভ রেশিও (সিআরআর)ও পূরণ করতে পারেনি। এ অবস্থায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায়। এর প্রেক্ষিতে আপাতত ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হলো। এর আগে বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইঙ্গিত দিয়েছিলেন, ইসলামী ব্যাংকের তারল্য সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না।

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট নিরসনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশেষ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেয়। এর প্রতিবাদে “সচেতন গ্রাহক ফোরাম”-এর ব্যানারে ধারাবাহিক কর্মসূচি চলতে থাকে। এতে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করেন, ফলে ব্যাংকটিতে তীব্র তারল্য সংকট সৃষ্টি হয়।

পরিস্থিতির কারণে ব্যাংকটি গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ অর্থ সরবরাহে ব্যর্থ হয় এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ রিজার্ভ রেশিও (সিআরআর)ও পূরণ করতে পারেনি।

এ অবস্থায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায়। এর প্রেক্ষিতে আপাতত ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হলো।

এর আগে বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইঙ্গিত দিয়েছিলেন, ইসলামী ব্যাংকের তারল্য সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow