ইসির স্মার্টকার্ড বিতরণ ৭ কোটি ছাড়াল, এখনো বাকি কোটি নাগরিক

নাগরিকদের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণে ৭ কোটি ছাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখের বেশি নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছালেও এখনো বিপুলসংখ্যক নাগরিক রয়েছেন এই সেবার বাইরে। বুধবার (০১ জুলাই) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানাগেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড। বিতরণের অপেক্ষায় আছে আরো ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের শতকরা হার ৮৪ দশমিক ০৪ শতাংশ। বর্তমানে ইসি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ১ হাজার ২৪৩ জন। সেই এখনো সাড়ে পাঁচ কোটির মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।

ইসির স্মার্টকার্ড বিতরণ ৭ কোটি ছাড়াল, এখনো বাকি কোটি নাগরিক

নাগরিকদের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণে ৭ কোটি ছাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখের বেশি নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছালেও এখনো বিপুলসংখ্যক নাগরিক রয়েছেন এই সেবার বাইরে।

বুধবার (০১ জুলাই) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানাগেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড। বিতরণের অপেক্ষায় আছে আরো ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের শতকরা হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।

বর্তমানে ইসি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ১ হাজার ২৪৩ জন। সেই এখনো সাড়ে পাঁচ কোটির মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow