ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল
বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কেডিসি এলাকা তাকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতের মাধ্যমে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তনহাদ আহমেদ বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে দায়িত্বরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতোয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাওন খান/এসআর/জেআইএম
বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কেডিসি এলাকা তাকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতের মাধ্যমে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
তনহাদ আহমেদ বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে দায়িত্বরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতোয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাওন খান/এসআর/জেআইএম
What's Your Reaction?