ঈদুল আজহায় কোরবানির বর্জ্য সরাতে পাকিস্তানের বিশাল উদ্যোগ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও সুপরিকল্পিতভাবে অপসারণ করতে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের স্থানীয় প্রশাসন। শহরটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার মাঠে নামানো হচ্ছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিরেক্টরেটের দুই হাজারের বেশি কর্মী এবং ২০০টি বিশেষ যান ও আধুনিক যন্ত্রপাতি। গত মঙ্গলবার (২৬ মে) সিডিএ চেয়ারম্যান ও ইসলামাবাদের চিফ কমিশনার সোহেল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির দেওয়া বিশেষ নির্দেশনার আলোকেই এই সমন্বিত মহাপরিকল্পনা সাজানো হয়েছে। ৮৯ স্থানে ১৫১টি বিশাল গর্ত, ফ্রি ব্যাগ বিতরণ বৈঠকে জানানো হয়, কোরবানির পশুর বর্জ্য ও উচ্ছিষ্টাংশ বৈজ্ঞানিক উপায়ে মাটিতে পুঁতে ফেলার জন্য ইসলামাবাদের ৮৯টি ভিন্ন স্থানে ১৫১টি বিশাল গর্ত খনন করা হয়েছে। আরও পড়ুন>>পাকিস্তানে ঈদুল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রার্থনাপাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ভারত ১০ দিনে ৩ বার বাড়ালো তেলের দাম, পা

ঈদুল আজহায় কোরবানির বর্জ্য সরাতে পাকিস্তানের বিশাল উদ্যোগ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও সুপরিকল্পিতভাবে অপসারণ করতে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের স্থানীয় প্রশাসন। শহরটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার মাঠে নামানো হচ্ছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিরেক্টরেটের দুই হাজারের বেশি কর্মী এবং ২০০টি বিশেষ যান ও আধুনিক যন্ত্রপাতি।

গত মঙ্গলবার (২৬ মে) সিডিএ চেয়ারম্যান ও ইসলামাবাদের চিফ কমিশনার সোহেল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির দেওয়া বিশেষ নির্দেশনার আলোকেই এই সমন্বিত মহাপরিকল্পনা সাজানো হয়েছে।

৮৯ স্থানে ১৫১টি বিশাল গর্ত, ফ্রি ব্যাগ বিতরণ

বৈঠকে জানানো হয়, কোরবানির পশুর বর্জ্য ও উচ্ছিষ্টাংশ বৈজ্ঞানিক উপায়ে মাটিতে পুঁতে ফেলার জন্য ইসলামাবাদের ৮৯টি ভিন্ন স্থানে ১৫১টি বিশাল গর্ত খনন করা হয়েছে।

আরও পড়ুন>>
পাকিস্তানে ঈদুল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রার্থনা
পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪
ভারত ১০ দিনে ৩ বার বাড়ালো তেলের দাম, পাকিস্তান কমালো ২ বার

পরিবেশ দূষণ রোধে ইসলামাবাদের শহরাঞ্চল ও গ্রামীণ এলাকায় এরই মধ্যে দুই লাখের বেশি বায়োডিগ্রেডেবল (পচনশীল) বর্জ্য সংগ্রহের ব্যাগ বিনামূল্যে বিতরণ শুরু করেছে সিডিএ। পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই বিশেষ ব্যাগ পৌঁছে দিচ্ছেন।

ড্রোন ও সিসিটিভি ক্যামেরায় নজরদারি

বর্জ্য অপসারণ কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করতে ইসলামাবাদের সেফ সিটি এইচ-১১ কার্যালয়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হয়েছে।

পুরো পরিচ্ছন্নতা অভিযানটি ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হয়েছে। বর্জ্য অপসারণে কোথাও কোনো গাফিলতি হচ্ছে কিনা, তা সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হবে।

শহরের কোলাহল ও পশুর হাটের দুর্গন্ধ দূর করতে জবাইখানা এবং বর্জ্য ফেলার স্থানগুলোতে নিয়মিত ফিনাইল ও চুন ছিটানো হবে। এছাড়া শহরটিকে ৫টি বিশেষ জোনে ভাগ করে চিফ স্যানিটারি ইন্সপেক্টরদের মাধ্যমে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করা হয়েছে।

রাওয়ালপিন্ডিতে আরও বড় প্রস্তুতি

ইসলামাবাদের পাশাপাশি আরেক বড় শহর রাওয়ালপিন্ডিতেও নেওয়া হয়েছে রেকর্ড পরিচ্ছন্নতা উদ্যোগ। রাওয়ালপিন্ডি ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানির (আরডব্লিউএমসি) চেয়ারম্যান ও ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াকার চিমা জানান, ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত মোট ১১ হাজার ৬৮৭ জন কর্মী পরিচ্ছন্নতা ডিউটি পালন করবেন। এই বিশাল বাহিনীর সহায়তায় নিয়োজিত থাকবে ২ হাজার ৮২৩টি গাড়ি। সরু গলি থেকে বর্জ্য আনার জন্য ব্যবহার করা হবে বিশেষ হাতগাড়ি।

নাগরিকদের জন্য হেল্পলাইন

বর্জ্য ব্যবস্থাপনার এই বিশেষ অভিযান সফল করতে নাগরিকদের সহযোগিতা চেয়েছে প্রশাসন। যত্রতত্র, খোলা জায়গায়, ড্রেনে কিংবা বনের মধ্যে কোরবানির বর্জ্য না ফেলে নির্ধারিত ব্যাগে ভরে তা ডাস্টবিন বা ট্রলিতে রাখার অনুরোধ জানানো হয়েছে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সিডিএ।

যে কোনো জরুরি প্রয়োজনে বা বর্জ্য অপসারণের অনুরোধ জানাতে সিডিএ’র হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া নাগরিকেরা চাইলে হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমেও তথ্য জানাতে পারবেন।

সূত্র: ডন
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow