ঈদের দিনে দুই স্বর্ণসহ তিন পদক জয়ের নজির গড়ল বাংলাদেশ
শনিবার বাংলাদেশে পালিত হল ঈদ-উল-ফিতর। এদিন ছিল পরিবার ও আত্মীয় স্বজনর নিয়ে আনন্দ মেতে উঠার দিন। এমন দিনেই জুডোকারা নেপালের কাঠমান্ডুতে জিতেছেন পদক।
নেপাল জুডো ফেডারেশন আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। এতে বাংলাদেশের বিকেএসপির ৬ জন জুডোকা অংশগ্রহণ করছেন৷ আজ তিন ইভেন্টের মধ্যে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক এসেছে। পদক জেতার বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলার ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।
নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় পদকের লড়াইয়ে কোর্টে নামেন। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। এছাড়া বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে স্বর্ণ জেতেন উসাচিং মারমা বিজয়। দিনের শেষ ইভেন্ট ব্রোঞ্জ জিতেছে রেমি হাসি।
রোববার বাংলাদেশ দলের আরও দুইজন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামবেন। বাংলাদেশ দলের মোট ৬ জন বিকেএসপির খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন