ঈদের সিনেমায় আলোচনায় সাবিলা নূর
সাবিলা নূর অভিনীত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত এ সিনেমার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় এ অভিনেত্রী। মুক্তির পর থেকে তিনি ‘চিত্রা’ চরিত্রের মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। ঈদের সিনেমাগুলো যারা দেখছেন তারা বলছেন, ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত নায়িকা হয়েছেন সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’-এ ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এ অভিনেত্রী।
সাবিলা নূর বলেন, ‘এ অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরা ভীষণ খুশি।’
সাবিলা জানান, নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ করিম, শরিফুল রাজ থেকে শুরু থেকে সিনেমার প্রতিটি টিমের আন্তরিক সহযোগিতা পেয়েছেন বলেই নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছেন।
অভিনেত্রীর ভাষায়, ‘চিত্রা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এ ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো ক
সাবিলা নূর অভিনীত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত এ সিনেমার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় এ অভিনেত্রী। মুক্তির পর থেকে তিনি ‘চিত্রা’ চরিত্রের মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। ঈদের সিনেমাগুলো যারা দেখছেন তারা বলছেন, ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত নায়িকা হয়েছেন সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’-এ ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এ অভিনেত্রী।
সাবিলা নূর বলেন, ‘এ অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরা ভীষণ খুশি।’
সাবিলা জানান, নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ করিম, শরিফুল রাজ থেকে শুরু থেকে সিনেমার প্রতিটি টিমের আন্তরিক সহযোগিতা পেয়েছেন বলেই নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছেন।
অভিনেত্রীর ভাষায়, ‘চিত্রা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এ ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আগামীতে যে কাজগুলো করছি—সবকটিতে সচেতন হয়েছি।’
ঈদের সিনেমা হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ এরই মধ্যে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সিনেপ্লেক্সে ঈদের অন্য চার সিনেমা ছাড়িয়ে এটি সর্বাধিক শো নিয়ে হাউসফুল দিচ্ছে। সেই সঙ্গে ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে।
তার আগে গত সোমবার সন্ধ্যায় সাবিলা তার কাছের মানুষদের নিয়ে একটি শো উপভোগ করেন। সেখানে তার অনুসারী সাবিলিয়ান থেকে শুরু করে মা, শাশুড়ি, স্বামী প্রত্যেকে উপভোগ করেন। এ নিয়ে তিনি বলেন, “নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটা আমিও এনজয় করি। তবে আমার মনে হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ দেখে সে অন্তত এবার পুরো সিনেমা এনজয় করেছে। সেইসঙ্গে আমার একেবারে কাছের মানুষরাও পছন্দ করেছেন।”
এদিকে, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমার নির্মাণ ও মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ তারকাবহুল শিল্পীদের সমৃদ্ধ অভিনয়ের সমন্বয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দীর্ঘসময় ধরে দর্শকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবে, যাকে বলা হয় ‘লম্বা রেসের ঘোড়া’। দর্শকদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সাবিলা নূর বলেন, ‘আগামীতেও ভিন্নধর্মী ও মানসম্মত কাজের মাধ্যমে নিজেকে আরও প্রমাণ করতে চাই।’
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, ছোট পর্দা থেকে সিনেমায় এসে অল্পদিনে বড় পর্দায় সফল সিনেমায় থাকার নজির খুব কম। এ ক্ষেত্রে সাবিলা ব্যতিক্রম।