ঈদে জমবে রোশান-চমকের রোমান্স
ভালোবাসার আবেগ, আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতিকে ঘিরে নির্মিত হয়েছে নতুন দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সান প্রোডাকশন হাউজের ব্যানারে প্রকাশ পাচ্ছে এই গল্পনির্ভর সংগীতচিত্র। এতে পর্দায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও শেইখ লিমন। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সমসাময়িক সময়ের আলোচিত সুরকার-সংগীত পরিচালক আভরাল সাহির। মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে সুনামগঞ্জের মনোরম নিলাদ্রী লেক ও তাহিরপুরের বিভিন্ন লোকেশনে। গান ও গল্পের আবহ ধরে পুরো ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা মাহিন আওলাদ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জিয়াউল রোশান। তিনি বলেন, \'গানটি প্রথম শুনেই আমার ভালো লেগেছে। পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর পরিকল্পনাটা শোনালেন, তখন মনে হলো এই কাজটা করা উচিত। এখানে আমার চরিত্রটা একটু ভিন্ন ঘরানার। চরিত্রের জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুনভাবে দেখবেন।\' অভিনেত্রী চমক বলেন, \'গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন মাহ
ভালোবাসার আবেগ, আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতিকে ঘিরে নির্মিত হয়েছে নতুন দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সান প্রোডাকশন হাউজের ব্যানারে প্রকাশ পাচ্ছে এই গল্পনির্ভর সংগীতচিত্র। এতে পর্দায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও শেইখ লিমন। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সমসাময়িক সময়ের আলোচিত সুরকার-সংগীত পরিচালক আভরাল সাহির।
মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে সুনামগঞ্জের মনোরম নিলাদ্রী লেক ও তাহিরপুরের বিভিন্ন লোকেশনে। গান ও গল্পের আবহ ধরে পুরো ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা মাহিন আওলাদ।
কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জিয়াউল রোশান। তিনি বলেন, 'গানটি প্রথম শুনেই আমার ভালো লেগেছে। পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর পরিকল্পনাটা শোনালেন, তখন মনে হলো এই কাজটা করা উচিত। এখানে আমার চরিত্রটা একটু ভিন্ন ঘরানার। চরিত্রের জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুনভাবে দেখবেন।'
অভিনেত্রী চমক বলেন, 'গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ ভাই। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং ছিল। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। পুরো টিম অনেক পরিশ্রম করেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।'
গানটি নিয়ে কণ্ঠশিল্পী কণা বলেন, 'আভরাল সাহির খুব সুন্দর একটি রোমান্টিক গান তৈরি করেছেন। শেইখ লিমনও দারুণ গেয়েছেন। এমন একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দেবে।'
শেইখ লিমন বলেন, 'এমন একটি গানে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আভরাল সাহির অসাধারণ একটি গান তৈরি করেছেন, যার অংশ হতে পেরে ভালো লাগছে।'
গানটির স্রষ্টা আভরাল সাহির বলেন, 'প্রেমের গল্প’ মূলত একটি রোমান্টিক গান। মাহিন আওলাদের পরিচালনায় ভিডিওটি সবার ভালো লাগবে প্রত্যাশা তার।
সান প্রোডাকশন হাউজ সূত্রে জানা গেছে, সিনেমাটিক ঘরানার গল্পনির্ভর এই মিউজিক্যাল ফিল্মটি ঈদের দিন সন্ধ্যায় তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
এলআইএ/জেআইএম
What's Your Reaction?