ঈদে বাড়ি যাওয়া হলো না, পথেই প্রাণ গেলো ব্যবসায়ীর

চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এনামুল হক আইয়ুব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৬টার দিকে ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে ঈদ উদযাপন করতে চট্টগ্রাম শহর থেকে ঢাকামুখী লেন ধরে কুমিল্লার দিকে যাচ্ছিলেন এনামুল হক। পথে মিরসরাই উপজেলার নয়দুয়ারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে মিরসরাই উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

ঈদে বাড়ি যাওয়া হলো না, পথেই প্রাণ গেলো ব্যবসায়ীর

চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এনামুল হক আইয়ুব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৬টার দিকে ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে ঈদ উদযাপন করতে চট্টগ্রাম শহর থেকে ঢাকামুখী লেন ধরে কুমিল্লার দিকে যাচ্ছিলেন এনামুল হক। পথে মিরসরাই উপজেলার নয়দুয়ারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে মিরসরাই উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow