ঈদে মধ্যপ্রাচ্যের কোন দেশে কতদিন ছুটি?

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে। যদিও অনেক দেশে এখনো চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগেভাগেই ছুটির তালিকা প্রকাশ করায় বাসিন্দারা উৎসবের প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছেন। একনজরে দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কতদিন থাকছে ঈদের ছুটি কাতার: মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারেই সবচেয়ে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত। ২৪ মার্চ থেকে ফের অফিস কার্যক্রম শুরু হবে। ওমান: ওমানে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৪ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কুয়েত: কুয়েতে ছুটি নির্ভর করছে রমজান কতদিনে শেষ হয় তার ওপর। দেশটিতে রমজান ১৮ মার্চ শেষ হলে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত চারদিন ছুটি থাকবে। আর রমজান ১৯ মার্চ শেষ হলে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ছুটি থাকবে। সৌদি আরব: সৌদিতে সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য ১৮ মার্চ থেকে টানা চার দিনের ছুটির ঘোষণা

ঈদে মধ্যপ্রাচ্যের কোন দেশে কতদিন ছুটি?

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে। যদিও অনেক দেশে এখনো চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগেভাগেই ছুটির তালিকা প্রকাশ করায় বাসিন্দারা উৎসবের প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছেন।

একনজরে দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কতদিন থাকছে ঈদের ছুটি

কাতার: মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারেই সবচেয়ে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত। ২৪ মার্চ থেকে ফের অফিস কার্যক্রম শুরু হবে।

ওমান: ওমানে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৪ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

কুয়েত: কুয়েতে ছুটি নির্ভর করছে রমজান কতদিনে শেষ হয় তার ওপর। দেশটিতে রমজান ১৮ মার্চ শেষ হলে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত চারদিন ছুটি থাকবে। আর রমজান ১৯ মার্চ শেষ হলে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ছুটি থাকবে।

সৌদি আরব: সৌদিতে সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য ১৮ মার্চ থেকে টানা চার দিনের ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

জর্ডান: জর্ডানে ঈদের ছুটি শুরু হবে ২০ মার্চ (শুক্রবার) সকাল থেকে এবং শেষ হবে ২৩ মার্চ (সোমবার) সন্ধ্যায়।

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতেও চারদিনের ঈদের ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র: খালিজ টাইমস
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow