ঈদে সুব্রত সঞ্জীবের এক ডজন নাটক

নির্মাতা সুব্রত সঞ্জীব এবারের ঈদুল ফিতরে দর্শকদের জন্য নিয়ে আসছেন একগুচ্ছ বিশেষ নাটক। নির্মাণশৈলীর মুন্সিয়ানা আর গল্পের ভিন্নতায় তিনি এবারও নিজেকে প্রমাণের অপেক্ষায়। আর এবারই প্রথম সর্বোচ্চ নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় এই নির্মাতা। তার এবারের ঈদ নাটকগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ হিসাবে থাকছে দয়াল সাহা, দেবাশীষ চক্রবর্ত্তী ও সুব্রত সঞ্জীবের যৌথ রচনায় নির্মিত বিশেষ নাটক ‘লেলিন’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হালের ক্রেজ মুশফিক আর ফারহান এবং দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাটকটি ঈদে জি-সিরিজ এবং মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে নিয়ে সুব্রত সঞ্জীব আরও তিনটি বিশেষ নাটক দর্শকদের উপহার দিচ্ছেন। এর মধ্যে আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘বোবাকান্না’ নাটকে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন মারিয়া শান্ত। এতে আরও দেখা যাবে লুৎফর রহমান জর্জ, আজিজুল হাকিম ও মিলি বাসারের মতো একঝাঁক গুণী শিল্পীকে। নাটকটি মুক্তি পাবে জি-সিরিজের ব্যানারে। আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘জামাল কবিরাজ’ নাটকে ফারহানের সঙ্গে জুটি বেঁধেছেন তানিয়া বৃষ্টি, যা এনটিভিতে প্রচারিত হবে

ঈদে সুব্রত সঞ্জীবের এক ডজন নাটক

নির্মাতা সুব্রত সঞ্জীব এবারের ঈদুল ফিতরে দর্শকদের জন্য নিয়ে আসছেন একগুচ্ছ বিশেষ নাটক। নির্মাণশৈলীর মুন্সিয়ানা আর গল্পের ভিন্নতায় তিনি এবারও নিজেকে প্রমাণের অপেক্ষায়। আর এবারই প্রথম সর্বোচ্চ নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় এই নির্মাতা। তার এবারের ঈদ নাটকগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ হিসাবে থাকছে দয়াল সাহা, দেবাশীষ চক্রবর্ত্তী ও সুব্রত সঞ্জীবের যৌথ রচনায় নির্মিত বিশেষ নাটক ‘লেলিন’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হালের ক্রেজ মুশফিক আর ফারহান এবং দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাটকটি ঈদে জি-সিরিজ এবং মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে নিয়ে সুব্রত সঞ্জীব আরও তিনটি বিশেষ নাটক দর্শকদের উপহার দিচ্ছেন। এর মধ্যে আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘বোবাকান্না’ নাটকে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন মারিয়া শান্ত। এতে আরও দেখা যাবে লুৎফর রহমান জর্জ, আজিজুল হাকিম ও মিলি বাসারের মতো একঝাঁক গুণী শিল্পীকে। নাটকটি মুক্তি পাবে জি-সিরিজের ব্যানারে।

আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘জামাল কবিরাজ’ নাটকে ফারহানের সঙ্গে জুটি বেঁধেছেন তানিয়া বৃষ্টি, যা এনটিভিতে প্রচারিত হবে। এছাড়া অবয়ব সিদ্দিকীর রচনায় পারিবারিক আবহের নাটক ‘আমাদের সুখ দুঃখ’-এ ফারহানের সঙ্গে দেখা যাবে কেয়া পায়েলকে। এই নাটকটিও এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় স্থান পেয়েছে।

তরুণ প্রজন্মের পছন্দের অভিনেতা খায়রুল বাসারকে নিয়ে সুব্রত সঞ্জীব এবার চারটি ভিন্ন স্বাদের নাটক নির্মাণ করেছেন। আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘জলকৌড়ি’ এবং দেবাশীষ চক্রবর্ত্তী ও সুব্রত সঞ্জীবের রচনায় ‘গল্পটা থেকে যায়’, এই দুটি নাটকেই খায়রুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। নাটক দুটি এনটিভির পর্দায় প্রচারিত হবে।

এছাড়াও দেবাশীষ চক্রবর্ত্তী ও সুব্রত সঞ্জীবের রচনায় নির্মিত হয়েছে নাটক ‘চটপটি’, যেখানে অভিনয় করেছেন খায়রুল বাসার ও নাজিয়া হক অর্ষা। এটি দেখা যাবে বাংলাভিশনের পর্দায়।

সবশেষে একই রচয়িতা দ্বয়ের আরও একটি নাটক ‘ফড়িয়া’-তে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সাফা কবির। নাটকটি মাছরাঙা টেলিভিশন ও জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে সুব্রত সঞ্জীব বলেন, ‘একজন নির্মাতা হিসেবে আমার সবসময় চেষ্টা থাকে দর্শকদের মনের কাছাকাছি পৌঁছানোর মতো গল্প বলা। এবারের ঈদে আমি এবং আমার টিম অনেকটা সময় নিয়ে প্রতিটি কাজ গুছিয়েছি। প্রতিটি নাটকের গল্পে ভিন্ন স্বাদ পাবেন দর্শক। কখনো আবেগের ঘনঘটা, কখনো হাসিখুশি আবার কখনো জীবনের রূঢ় বাস্তবতা। বিশেষ করে মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, সাফা কবিরদের মতো গুণী অভিনয়শিল্পীরা তাদের সেরাটুকু দিয়েছেন। আর এবারই প্রথম আমার নির্মাণে সর্বোচ্চ নাটক প্রচার হচ্ছে। আশা করছি, ঈদের এই আনন্দ আয়োজনে আমার কাজগুলো দর্শকদের ভালো লাগবে এবং তাদের ভালোবাসাই আমার আগামী দিনের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow