ঈদ জামাতে অংশগ্রহণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রশাসন

ময়মনসিংহে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে শনিবার (২১ মার্চ/২৬) অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নিয়ে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।ঈদের নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং সবাইকে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় তিনি ময়মনসিংহসহ সমগ্র বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। নামাজ শেষে জেলা প্রশাসক উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. রোকনুজ্জামান রোকনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।ঈদের এই জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, যা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

ঈদ জামাতে অংশগ্রহণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রশাসন

ময়মনসিংহে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে শনিবার (২১ মার্চ/২৬) অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নিয়ে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

ঈদের নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং সবাইকে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় তিনি ময়মনসিংহসহ সমগ্র বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। নামাজ শেষে জেলা প্রশাসক উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. রোকনুজ্জামান রোকনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদের এই জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, যা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow