ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলমান এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক পুলক চন্দ্র ভ্রম্মের সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, আরএমও ডা. সুমাইয়া ইয়াসমিন রিয়া, গাইনি কনসালটেন্ট ডা. সালমা আক্তার, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. আফরোজা শাহীন, কার্ডিওলজিস্ট ডা. সাইদুর রহমান, সার্জারি কনসালটেন্ট ডা. মোরশেদ আলম, ডা. ঈষিতা মাহমুদা, ডা. জয়িতা দাস, সমাজসেবা কর্মকর্তা হাসান কি

ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলমান এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক পুলক চন্দ্র ভ্রম্মের সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, আরএমও ডা. সুমাইয়া ইয়াসমিন রিয়া, গাইনি কনসালটেন্ট ডা. সালমা আক্তার, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. আফরোজা শাহীন, কার্ডিওলজিস্ট ডা. সাইদুর রহমান, সার্জারি কনসালটেন্ট ডা. মোরশেদ আলম, ডা. ঈষিতা মাহমুদা, ডা. জয়িতা দাস, সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রশিক্ষক সুমিতা রায় এবং সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারসহ অনেকে।

বক্তারা বলেন, সুষম খাদ্য গ্রহণ, মাতৃ ও শিশু পুষ্টি নিশ্চিতকরণ এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অপুষ্টি দূরীকরণে সকলকে একযোগে কাজ করতে হবে এবং পরিবার পর্যায় থেকে পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow