উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে হত্যা

কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় ঘরে ঢুকে লালা বিবি (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (০৩ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় এঘটনা ঘটে। নিহত লালা বিবি একই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ, নিজের বসতঘরে সেহরি খাচ্ছিলেন লালা বিবি। এই সময় দুর্বৃত্তরা প্রবেশ করে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এসময় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তিনি মনে করেন, পূর্ব থেকে চলমান জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। তার দাবি, তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটানো হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সব

উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে হত্যা

কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় ঘরে ঢুকে লালা বিবি (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (০৩ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় এঘটনা ঘটে। নিহত লালা বিবি একই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবারের লোকজনের অভিযোগ, নিজের বসতঘরে সেহরি খাচ্ছিলেন লালা বিবি। এই সময় দুর্বৃত্তরা প্রবেশ করে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এসময় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তিনি মনে করেন, পূর্ব থেকে চলমান জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। তার দাবি, তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটানো হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।

তিনি জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow