এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ. খান, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ারের ডেপুটি ডিরেক্টর ড. জিয়ারত এইচ. খান, অফিস অব স্পোর্টসের কোঅর্ডিনেটর মো. জয়নাল আবেদিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা। উদ্বোধনী বক্তব্যে মিসেস নাদিয়া আনোয়ার এআইইউবি অফিস অব স্পোর্টসের এই সুন্দর আয়োজনের প্রশংসা করেন। তিনি টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক, সংগঠক এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬ শুধু একটি প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং প্র
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ. খান, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ারের ডেপুটি ডিরেক্টর ড. জিয়ারত এইচ. খান, অফিস অব স্পোর্টসের কোঅর্ডিনেটর মো. জয়নাল আবেদিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে মিসেস নাদিয়া আনোয়ার এআইইউবি অফিস অব স্পোর্টসের এই সুন্দর আয়োজনের প্রশংসা করেন। তিনি টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক, সংগঠক এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬ শুধু একটি প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং প্রকৃত ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এ বছরের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠান এবং টুর্নামেন্টের সব ম্যাচ এআইইউবি অফিস অব স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামি ৯ আগস্ট।
What's Your Reaction?