এআই দিয়ে বানানো যুদ্ধের ভিডিওতে বিপাকে দুবাই প্রবাসীরা

মাহাফুজুল হক চৌধুরী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুবাই এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ধ্বংসযজ্ঞের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ভিত্তিহীন এবং গুজব। ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে। ইরান ও ইসরাইল-আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনার সুযোগ নিয়ে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর ওই ভিডিওটি তৈরি করেছে। যাচাই না করেই কিছু গণমাধ্যম ও সাধারণ ব্যবহারকারী এটি শেয়ার করেছেন। আরব আমিরাত সরকার গুজবের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দেশটিতে গুজব ছড়ানোকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয়। যারা ভিডিওটি শেয়ার করেছেন বা গুজব ছড়িয়েছেন, তাদের শনাক্ত করতে কাজ করছে দেশটির সাইবার পুলিশ। এ ঘটনায় অনেক প্রবাসী বাংলাদেশি আইনি জটিলতায় পড়তে পারেন। প্রবাসীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে যারা দায়িত্বজ্ঞানহীনভাবে এই ধরনের নিউজ বা ভিডিও ছড়াচ্ছে, তাদের কারণে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা বাংলাদেশ সরকারের কাছে এই সব গুজব রটনাকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এমআরএম/এএসএম

এআই দিয়ে বানানো যুদ্ধের ভিডিওতে বিপাকে দুবাই প্রবাসীরা

মাহাফুজুল হক চৌধুরী

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুবাই এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ধ্বংসযজ্ঞের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ভিত্তিহীন এবং গুজব। ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে।

ইরান ও ইসরাইল-আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনার সুযোগ নিয়ে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর ওই ভিডিওটি তৈরি করেছে। যাচাই না করেই কিছু গণমাধ্যম ও সাধারণ ব্যবহারকারী এটি শেয়ার করেছেন।

আরব আমিরাত সরকার গুজবের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দেশটিতে গুজব ছড়ানোকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয়। যারা ভিডিওটি শেয়ার করেছেন বা গুজব ছড়িয়েছেন, তাদের শনাক্ত করতে কাজ করছে দেশটির সাইবার পুলিশ। এ ঘটনায় অনেক প্রবাসী বাংলাদেশি আইনি জটিলতায় পড়তে পারেন।

প্রবাসীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে যারা দায়িত্বজ্ঞানহীনভাবে এই ধরনের নিউজ বা ভিডিও ছড়াচ্ছে, তাদের কারণে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা বাংলাদেশ সরকারের কাছে এই সব গুজব রটনাকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমআরএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow