এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি হতে হবে: আজহারী

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অপরাধীর দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি দাবি করেছেন বিশিষ্ট আলেম ও জনপ্রিয় ওয়ায়েজ মিজানুর রহমান আজহারী। বুধবার (২০ মে) সোশ্যাল মিডিয়ায় তিনি এ দাবি জানান। মিজানুর রহমান আজহারী বলেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যা শিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে! এই হত্যাকাণ্ডের বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি। ভবিষ্যতের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি এখন সময়েরও দাবি।’ মিজানুর রহমান আজহারী আরও বলেন, ‘আল্লাহর আইনই এসব বর্বরতা নির্মূল করতে পারে বলে।’ ওএফএফ

এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি হতে হবে: আজহারী

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অপরাধীর দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি দাবি করেছেন বিশিষ্ট আলেম ও জনপ্রিয় ওয়ায়েজ মিজানুর রহমান আজহারী। বুধবার (২০ মে) সোশ্যাল মিডিয়ায় তিনি এ দাবি জানান।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যা শিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে! এই হত্যাকাণ্ডের বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি। ভবিষ্যতের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি এখন সময়েরও দাবি।’

মিজানুর রহমান আজহারী আরও বলেন, ‘আল্লাহর আইনই এসব বর্বরতা নির্মূল করতে পারে বলে।’

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow