‘একবারও বাবা ডাক শুনতে পারলাম না’

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হামের উপসর্গ নিয়ে মিশকাত নামে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিশকাত উপজেলার চরণদ্বীপ এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ মাজেদুল হকের ছেলে। ছেলের মৃত্যুর পর কান্নাজড়িত কণ্ঠে বাবা মাজেদুল হক বলেন, ‘একবারও বাবা ডাক শুনতে পারলাম না। বাবা বলার আগেই চুপ হয়ে গেছে মিশকাত।’ পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে মিশকাত জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুনহাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু স্বজনদের ভাষ্য, চমেক হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় শিশুটিকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকালে আবার চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। মিশকাতের মামা রিপন জানান, মঙ্গলবার আসরের নামাজের পর চরণদ্বীপে তাদের বাড়িতে শিশুটিকে শেষবারের মতো আনা হয়। পরে স্থানীয় মসজিদ

‘একবারও বাবা ডাক শুনতে পারলাম না’

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হামের উপসর্গ নিয়ে মিশকাত নামে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিশকাত উপজেলার চরণদ্বীপ এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ মাজেদুল হকের ছেলে।

ছেলের মৃত্যুর পর কান্নাজড়িত কণ্ঠে বাবা মাজেদুল হক বলেন, ‘একবারও বাবা ডাক শুনতে পারলাম না। বাবা বলার আগেই চুপ হয়ে গেছে মিশকাত।’

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে মিশকাত জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন
হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

স্বজনদের ভাষ্য, চমেক হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় শিশুটিকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকালে আবার চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মিশকাতের মামা রিপন জানান, মঙ্গলবার আসরের নামাজের পর চরণদ্বীপে তাদের বাড়িতে শিশুটিকে শেষবারের মতো আনা হয়। পরে স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow