একশত প্রতিবন্ধী পেলেন ঈদের উপহার
ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে স্থানীয় একশত প্রতিবন্ধীকে চাল উপহার দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে গৌরীপুর জংশনে এ চাল বিতরণ করা হয়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন মিয়ার স্বাগত বক্তব্যে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায় ইমরান হোসেন খান, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর উজ্জল, সদস্য সচিব নুরুজ্জামান, মো. মোস্তফা হোসেন, মো. নুরুল্লাহ, আব্দুল সোবহান প্রমুখ। অনুষ্ঠানে একশত প্রতিবন্ধীর প্রত্যেকেকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হয়। অপ্রত্যাশিত ভাবে চাল উপহার পেয়ে প্রতিবন্ধীদের মাঝে হাসি ফুটে ওঠে।
ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে স্থানীয় একশত প্রতিবন্ধীকে চাল উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে গৌরীপুর জংশনে এ চাল বিতরণ করা হয়।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন মিয়ার স্বাগত বক্তব্যে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।
বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায় ইমরান হোসেন খান, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর উজ্জল, সদস্য সচিব নুরুজ্জামান, মো. মোস্তফা হোসেন, মো. নুরুল্লাহ, আব্দুল সোবহান প্রমুখ।
অনুষ্ঠানে একশত প্রতিবন্ধীর প্রত্যেকেকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হয়। অপ্রত্যাশিত ভাবে চাল উপহার পেয়ে প্রতিবন্ধীদের মাঝে হাসি ফুটে ওঠে।
What's Your Reaction?