একসঙ্গে পূজা, প্রীতম ও জেফার, দেখা যাবে ঘরে বসে

এক মঞ্চে পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমান। তবে এবার কোনো কনসার্ট ভেন্যুতে নয়, ঘরে বসেই টেলিভিশনের পর্দায় উপভোগ করা যাবে তাদের জমজমাট পরিবেশনা। এ প্রজন্মের জনপ্রিয় তিন তারকা গত ২৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করেছিলেন। সে আয়োজন উপভোগ করেছিলেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এবার সেই অনুষ্ঠানই সম্প্রচার করবে এনটিভি। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ‘সোনালী সন্ধ্যা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। আরও পড়ুন ওয়েবে নয়, সিনেমাতেই ‘শিকার’ করবেন অপু বিশ্বাস পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমানের পাশাপাশি এ আয়োজনে পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পীকে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। এতে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব

একসঙ্গে পূজা, প্রীতম ও জেফার, দেখা যাবে ঘরে বসে

এক মঞ্চে পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমান। তবে এবার কোনো কনসার্ট ভেন্যুতে নয়, ঘরে বসেই টেলিভিশনের পর্দায় উপভোগ করা যাবে তাদের জমজমাট পরিবেশনা।

এ প্রজন্মের জনপ্রিয় তিন তারকা গত ২৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করেছিলেন। সে আয়োজন উপভোগ করেছিলেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এবার সেই অনুষ্ঠানই সম্প্রচার করবে এনটিভি।

চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ‘সোনালী সন্ধ্যা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা।

পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমানের পাশাপাশি এ আয়োজনে পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পীকে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। এতে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আরও নানা বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এনটিভি।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow